Logo

আমিরাতের উপকূল নিয়ন্ত্রণ নিয়ে নতুন মানচিত্র প্রকাশ ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ মে, ২০২৬, ১৯:৪৫
আমিরাতের উপকূল নিয়ন্ত্রণ নিয়ে নতুন মানচিত্র প্রকাশ ইরানের
ছবি: সংগৃহীত

ইরান সংযুক্ত আরব আমিরাতের উপকূলীয় অঞ্চলের বড় একটি অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে। এ দাবির অংশ হিসেবে দেশটি নতুন একটি মানচিত্র প্রকাশ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বিজ্ঞাপন

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নতুন মানচিত্রে লাল রেখা দিয়ে চিহ্নিত অঞ্চলটি কৌশলগত হরমুজ প্রণালি ছাড়িয়ে সংযুক্ত আরব আমিরাত–এর উপকূলজুড়ে বিস্তৃত।

ইরানের দাবি করা এই অঞ্চলের মধ্যে আমিরাতের গুরুত্বপূর্ণ ফুজাইরা ও খোরফাক্কান বন্দরও রয়েছে। ওমান উপসাগরের তীরে অবস্থিত এই দুটি বন্দর বর্তমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে বিকল্প রুটে জ্বালানি ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

বিশেষ করে ফুজাইরা বন্দর আবুধাবি ক্রুড অয়েল পাইপলাইনের শেষ প্রান্তে অবস্থিত, যার মাধ্যমে দেশের ভেতরের তেলক্ষেত্র থেকে সরাসরি অপরিশোধিত তেল রপ্তানি করা হয়। যুদ্ধকালীন পরিস্থিতিতেও এই রুট ব্যবহার করে বিশ্ববাজারে তেল সরবরাহ বজায় রেখেছিল আমিরাত।

বিশ্লেষকদের মতে, ইরান যদি বাস্তবে এই বন্দর দুটির প্রবেশপথে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে, তাহলে তা কার্যত আমিরাতের ওপর নৌ-অবরোধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে।

সোমবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষের পর মঙ্গলবার হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তাদের নৌবাহিনীর গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের পাহারায় দুটি বাণিজ্যিক জাহাজ প্রণালি অতিক্রম করেছে। তবে এ ঘটনার সময় ও বিস্তারিত জানানো হয়নি।

অন্যদিকে ইরান জাহাজ পারাপারের অভিযোগ অস্বীকার করেছে। তবে আন্তর্জাতিক শিপিং সংস্থা মায়েরস্ক জানিয়েছে, মার্কিন পতাকাবাহী একটি জাহাজ সামরিক নিরাপত্তায় পারস্য উপসাগর ত্যাগ করেছে।

বিজ্ঞাপন

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD