Logo

হরমুজ প্রণালিতে ফরাসি জাহাজে হামলা, কয়েক নাবিক আহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ মে, ২০২৬, ১৮:০৪
হরমুজ প্রণালিতে ফরাসি জাহাজে হামলা, কয়েক নাবিক আহত
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালিতে ফ্রান্সের একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন নাবিক আহত হয়েছেন এবং জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফরাসি শিপিং কোম্পানি সিএমএ সিজিএম।

বিজ্ঞাপন

কোম্পানির তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৫ মে) ‘স্যান অ্যান্টোনিও’ নামের জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করার সময় হামলার শিকার হয়। ঘটনাটি এই গুরুত্বপূর্ণ নৌপথে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। এর আগেও একই অঞ্চলে উত্তেজনার কারণে বহু জাহাজ আটকা পড়ে এবং বৈশ্বিক তেল বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়ে।

তবে হামলার জন্য কে বা কারা দায়ী, সে বিষয়ে এখনো কোনো পক্ষের বক্তব্য পাওয়া যায়নি। ইরানও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বিজ্ঞাপন

ফ্রান্স সরকারের মুখপাত্র মাউদ ব্রিজিওন জানিয়েছেন, এই ঘটনায় ফ্রান্স সরাসরি লক্ষ্যবস্তু হয়নি।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার অগ্রগতির কারণে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে পরিচালিত সামরিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে।

সিএমএ সিজিএম আরও জানিয়েছে, আহত নাবিকদের দ্রুত সরিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ঘটনার বিস্তারিত এখনো স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

এর আগে গত মাসেও একই প্রণালিতে তাদের একটি জাহাজে সতর্কতামূলক গুলি ছোড়া হয়েছিল, যদিও তখন কেউ আহত হয়নি। সংঘাত শুরুর সময় উপসাগরীয় এলাকায় তাদের অন্তত ১৪টি জাহাজ আটকে পড়েছিল বলেও জানায় প্রতিষ্ঠানটি।

অন্যদিকে একই সময়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ইরাকি কুর্দিস্তানের একটি এলাকায় ড্রোন হামলা চালিয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD