ইরানের পারমাণবিক কর্মসূচিতে চীনের পূর্ণ সমর্থন

ইরানের পারমাণবিক কর্মসূচিকে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহারের ক্ষেত্রে সমর্থন জানিয়েছে চীন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্রুত শান্তি আলোচনার আহ্বানও জানিয়েছে বেইজিং।
বিজ্ঞাপন
বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ অবস্থান তুলে ধরেন। যুদ্ধ পরিস্থিতি শুরুর পর এটি দুই দেশের শীর্ষ কূটনীতিকদের প্রথম সরাসরি বৈঠক।
বৈঠকে হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। ওয়াং ই বলেন, আন্তর্জাতিক আহ্বানের প্রতি দ্রুত সাড়া দিয়ে এ অঞ্চলে নিরাপদ ও স্বাভাবিক নৌ চলাচল নিশ্চিত করা জরুরি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, চীন দ্রুত পূর্ণ যুদ্ধবিরতির পক্ষে এবং নতুন করে যুদ্ধ শুরু হওয়া কোনোভাবেই কাম্য নয়।
চীনের পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা ইরানের সেই অবস্থানকে স্বাগত জানায় যেখানে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি না করার অঙ্গীকার করেছে। তবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার ইরানের রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
এই বৈঠক এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিগগিরই চীন সফরের সম্ভাবনা রয়েছে।
সূত্র: সিএনএন








