Logo

ইরানের সঙ্গে এক সপ্তাহের মধ্যেই চুক্তি হতে পারে: ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ মে, ২০২৬, ১১:৫০
ইরানের সঙ্গে এক সপ্তাহের মধ্যেই চুক্তি হতে পারে: ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যেই একটি সমঝোতা চুক্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৬ মে) ফক্স নিউজের এক লাইভ অনুষ্ঠানে সাংবাদিক ব্রেট বায়ার এ তথ্য জানান।

বিজ্ঞাপন

ব্রেট বায়ার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার ফোনে কথা হয়েছে। সম্ভাব্য সমঝোতা স্মারক নিয়ে আলোচনা করতে গিয়ে ট্রাম্প জানান, সব কিছু অনুকূলে থাকলে এক সপ্তাহের মধ্যেই চুক্তিটি চূড়ান্ত হতে পারে।

তবে বিষয়টিকে ‘সতর্ক আশাবাদ’ হিসেবেই দেখছেন ট্রাম্প। সম্ভাব্য এ চুক্তিতে দুটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এর একটি হলো ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেওয়া এবং অন্যটি হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত রাখা নিশ্চিত করা।

বিজ্ঞাপন

একই দিন হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে। উভয় পক্ষই আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে আগ্রহী বলেও জানান তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্রদের লক্ষ্য করে হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে।

বিজ্ঞাপন

পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। যদিও ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা স্থায়ী কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। এরপর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়।

এদিকে, ১৩ এপ্রিল থেকে হরমুজ প্রণালিতে ইরানি জাহাজ চলাচলের ওপর মার্কিন নৌ-অবরোধ বহাল রয়েছে। মঙ্গলবার ট্রাম্প জানান, বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করতে শুরু করা ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত রাখা হলেও নৌ-অবরোধ এখনো কার্যকর আছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD