Logo

যুদ্ধ থামাতে প্রস্তুত ইরান, তবে অধিকার নিয়ে আপস নয়: পেজেশকিয়ান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৭ মে, ২০২৬, ১২:০৬
যুদ্ধ থামাতে প্রস্তুত ইরান, তবে অধিকার নিয়ে আপস নয়: পেজেশকিয়ান
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে তিনি স্পষ্ট করেছেন, ইরানের জনগণের অধিকার ও স্বার্থের প্রশ্নে কোনো ধরনের আপস করবে না তেহরান।

বিজ্ঞাপন

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনালাপে পেজেশকিয়ান এ অবস্থানের কথা জানান। ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অনাস্থার কথাও তুলে ধরেন ইরানের প্রেসিডেন্ট। তার অভিযোগ, দ্বিপক্ষীয় আলোচনা চলাকালেই ওয়াশিংটন ইরানের ওপর দুই দফা হামলা চালিয়েছে। এ ঘটনাকে তিনি ‘পেছন থেকে ছুরি মারা’র সঙ্গে তুলনা করেন।

বিজ্ঞাপন

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক চূড়ান্ত করার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।

সম্ভাব্য ওই চুক্তির শর্ত অনুযায়ী, ইরান সাময়িকভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর থাকা বিধিনিষেধও তুলে নেওয়ার বিষয়ে দুই পক্ষ নীতিগতভাবে সম্মত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: গালফ নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD