আজ রাতে ইরানের জবাব আসতে পারে, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নতুন যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে ইরান আজ রাতের মধ্যে জবাব দিতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার এবং বাংলাদেশ সময় শনিবার এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
জবাবে ট্রাম্প বলেন, ‘আজ রাতে জবাব আসবে।’ তিনি আরও জানান, ‘রাতে একটি চিঠি পাওয়ার আশা করছি। আমরা দেখব কীভাবে কী হয়।’
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া ওই প্রস্তাবে কী বিষয় অন্তর্ভুক্ত রয়েছে, সে সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি তিনি।
বিজ্ঞাপন
গতকাল রাতে ইরানের দুটি ট্যাংকার জাহাজে হামলা চালায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এতে ওই দুটি ট্যাংকার অকেজো হয়ে যায় বলে দাবি করে তারা। নৌবাহিনী বলেছে, ইরানি ট্যাংকারগুলো তাদের নৌ-অবরোধ ভাঙার চেষ্টা করায় হামলা চালানো হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়। এরপর শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ। যা টানা ৪০ দিন চলে।
মার্কিনিদের হামলার জবাবে ওই সময় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা তাদের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। এরপর পাশাপাশি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিও বন্ধ করে দেয় তেহরান।
বিজ্ঞাপন
পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্র প্রথমে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। ২২ এপ্রিল ওই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা অনির্দিষ্টকাল পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন।
সূত্র: আল-আরাবিয়া








