Logo

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ মে, ২০২৬, ২০:৪৩
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শপথ নিচ্ছেন থালাপতি বিজয়
থালাপতি বিজয় | ফাইল ছবি

তামিলনাড়ুর রাজনীতিতে কয়েকদিনের টানটান উত্তেজনা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সরকার গঠনের আনুষ্ঠানিক দাবি জানিয়েছেন অভিনেতা ও তামিলাগা ভেট্টি কাজগাম (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। শনিবার (৯ মে) সন্ধ্যায় চেন্নাইয়ের লোকভবনে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সরকার গঠনের দাবি জানান।

বিজ্ঞাপন

২৩৪ সদস্যের তামিলনাড়ু বিধানসভায় ১২০ জন বিধায়কের সমর্থন নিয়ে একক বৃহত্তম দলের নেতা হিসেবে বিজয় এই দাবি পেশ করেন। পরে রাজ্যপাল তাকে সরকার গঠনের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

জানা গেছে, আগামীকাল রবিবার (১০ মে) বিকেল ৩টা ১৫ মিনিটে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন থালাপতি বিজয়। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি বিজয়ের ভক্তদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

বিজ্ঞাপন

রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গত চার দিনের মধ্যে এটি ছিল রাজ্যপালের সঙ্গে বিজয়ের চতুর্থ বৈঠক। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন নিশ্চিত করতে জোটভিত্তিক আলোচনা চলছিল। শনিবার ভিসিকে ও আইইউএমএল নিঃশর্ত সমর্থন দেওয়ার পর সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়।

এদিন বিকেলে লোকভবনে যাওয়ার সময় বিজয়ের সঙ্গে উপস্থিত ছিলেন তার জোটসঙ্গী কংগ্রেস, ভিসিকে, সিপিআই (এম), সিপিআই এবং আইইউএমএল-এর শীর্ষ নেতারা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই জোট তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে।

বিজ্ঞাপন

দীর্ঘদিনের জনপ্রিয় অভিনেতা বিজয়ের রাজনীতিতে প্রবেশের পর থেকেই তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। এবার সরকার গঠনের মাধ্যমে রাজ্যের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

সূত্র: ইন্ডিয়া টুডে, দ্য হিন্দু

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD