অবশেষে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। রবিবার চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৯ সদস্যের মন্ত্রিসভাসহ তিনি শপথ নেন।
বিজ্ঞাপন
রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার তাকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পরাজয়ের পর জাতীয় ঐক্যের ডাক দিলেন মমতা
গত সোমবার প্রকাশিত বিধানসভা নির্বাচনের ফলে ২৩৪ আসনের মধ্যে বিজয়ের দল তামিলাগা ভেট্ট্রি কাজাগাম (টিভিকে) এককভাবে ১০৮টি আসনে জয় পায়। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় আরও কয়েকটি দলের সমর্থন নিতে হয়।
বিজ্ঞাপন
ভারতীয় কংগ্রেসসহ পাঁচটি দলের সমর্থনে টিভিকে নেতৃত্বাধীন জোটের আসন সংখ্যা দাঁড়ায় ১২০-এ। এরপর শনিবার সন্ধ্যায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান থালাপতি বিজয়।
সমর্থনপত্র যাচাই-বাছাই শেষে রাজ্যপাল নিশ্চিত হন যে বিজয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। এরপর রোববার সকাল ১০টায় শপথ অনুষ্ঠানের সময় নির্ধারণ করা হয়।
বিজ্ঞাপন
এর মধ্য দিয়ে থালাপতি বিজয়ের নেতৃত্বে তামিলনাড়ুতে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।








