Logo

ক্ষমতার একমাত্র কেন্দ্রবিন্দু আমিই, প্রথম ভাষণেই ঝড় তুললেন বিজয়

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ মে, ২০২৬, ১২:২২
ক্ষমতার একমাত্র কেন্দ্রবিন্দু আমিই, প্রথম ভাষণেই ঝড় তুললেন বিজয়
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম ভাষণেই আলোড়ন তুলেছেন অভিনেতা-রাজনীতিক সি জোসেফ বিজয়। দায়িত্ব গ্রহণের পর তিনি ঘোষণা দিয়েছেন, তার সরকারে তিনি ছাড়া অন্য কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না।

বিজ্ঞাপন

রবিবার চেন্নাইয়ে শপথ অনুষ্ঠান শেষে জনতার উদ্দেশে দেওয়া বক্তব্যে বিজয় নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, তার পেছনে কোনো রাজনৈতিক বংশ বা পারিবারিক ঐতিহ্য নেই; সাধারণ মানুষের মধ্য থেকে উঠে আসাই তাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করেছে।

বিজয় বলেন, তিনি অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চান না। বরং তামিলনাড়ুতে প্রকৃত ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে চান।

বিজ্ঞাপন

নিজের রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরে তিনি জানান, প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে নতুন ধারার শাসনব্যবস্থা গড়ে তোলাই তার লক্ষ্য। তবে সেই লক্ষ্য বাস্তবায়নে জনগণের কাছে কিছুটা সময়ও চান তিনি।

ভাষণের একপর্যায়ে দৃঢ় কণ্ঠে বিজয় বলেন, “সরকারে আমি ছাড়া আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না। আমিই হব ক্ষমতার একমাত্র কেন্দ্রবিন্দু।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে তিনি প্রশাসনে সিন্ডিকেট বা সমান্তরাল ক্ষমতার প্রভাব কমিয়ে স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার পরিচালনার বার্তা দিয়েছেন।

বিজ্ঞাপন

দীর্ঘদিনের দ্রাবিড় রাজনীতির বাইরে এসে বিজয়ের এই দৃঢ় অবস্থান তামিলনাড়ুর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD