Logo

মিত্রদের ধন্যবাদ দিয়ে বিজেপিকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ মে, ২০২৬, ২০:১৬
মিত্রদের ধন্যবাদ দিয়ে বিজেপিকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি সি জোসেফ বিজয় শপথ গ্রহণের পরপরই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা দেন। দায়িত্ব নেওয়ার শুরুতেই তিনি বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা চালু এবং নারীর নিরাপত্তা জোরদারের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

প্রথম ভাষণেই বিজয় স্পষ্ট করে জানান, ক্ষমতার কেন্দ্রে আর কোনো বিকল্প থাকবে না। তাঁর ভাষায়, “আমিই হব ক্ষমতার একমাত্র কেন্দ্র।” বিশ্লেষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে তিনি সিদ্ধান্ত গ্রহণে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইঙ্গিত দিয়েছেন।

তিনি আরও বলেন, তার নেতৃত্বাধীন সরকার কোনো জোটসঙ্গীর চাপ বা নির্দেশে পরিচালিত হবে না। সরকার গঠনে সমর্থন দেওয়া ডিএমকে-সহ অন্যান্য জোটসঙ্গীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তিনি ‘ভাই’ হিসেবে উল্লেখ করেন এবং নিজেকে ‘থাম্বি’ বা ছোট ভাই পরিচয় দেন। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষদের উদ্দেশে কড়া সতর্কবার্তা দেন বিজয়।

তিনি বলেন, যারা সরকারের স্থিতিশীলতা নষ্ট করা বা অন্যায় পরিকল্পনা করছে, তাদের সেই চিন্তা পরিত্যাগ করা উচিত। তাঁর দাবি, তিনি কোনো অন্যায় করবেন না এবং তাঁর সঙ্গে থাকা কাউকেও অন্যায়ের সুযোগ দেবেন না। পাশাপাশি তিনি বলেন, কারও যদি ভুল ধারণা থেকে থাকে, তা এখনই দূর করা উচিত।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD