Logo

আট মাস পর মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ মে, ২০২৬, ১৩:১৬
আট মাস পর মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন
ছবি: সংগৃহীত

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মামলায় সাজাপ্রাপ্ত থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সোমবার সকালে রাজধানী ব্যাংককের ক্লোং প্রেম কারাগার থেকে তাকে মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। তবে মুক্তির পরও তিনি সরকারের নজরদারির মধ্যে থাকবেন। এজন্য তার পায়ের গোড়ালিতে ইলেকট্রনিক পর্যবেক্ষণ ডিভাইস পরানো হয়েছে।

বিজ্ঞাপন

৭৬ বছর বয়সী থাকসিন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। ওই সময় তিনি দেশের বৃহত্তম রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়।

মামলা থেকে বাঁচতে তিনি দেশ ছেড়ে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করেন। দীর্ঘ সময় পর ২০২৫ সালের সেপ্টেম্বরে দেশে ফিরে আসার পরই তাকে গ্রেপ্তার করা হয় এবং আদালতের দেওয়া এক বছরের সাজা কার্যকর করা হয়।

বিজ্ঞাপন

তবে এক বছরের সাজা থাকলেও আট মাস কারাভোগের পর তিনি মুক্তি পেলেন।

কারাগারের বাইরে তাকে অভ্যর্থনা জানান তার মেয়ে ও সাবেক প্রধানমন্ত্রী পায়েংতংতান সিনাওয়াত্রা। এ সময় দলটির শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। মুক্তির পর কারাগার থেকে বের হতেই তারা উল্লাস প্রকাশ করেন।

বিজ্ঞাপন

থাইল্যান্ডের রাজনীতিতে প্রভাবশালী এই নেতা ২০০৬ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। এরপর দীর্ঘদিন বিদেশে থাকলেও দেশের রাজনীতিতে তার প্রভাব অব্যাহত ছিল।

সূত্র: বিবিসি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD