Logo

২ নারীকে হেনস্তা-ছিঁড়ে ফেলল পোশাক, প্রতিবাদের বদলে হাসেছে অন্যরা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ মে, ২০২৬, ১৪:৫৫
২ নারীকে হেনস্তা-ছিঁড়ে ফেলল পোশাক, প্রতিবাদের বদলে হাসেছে অন্যরা
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে সকালবেলা চা খেতে গিয়ে ভয়াবহ হেনস্তার শিকার হয়েছেন দুই নারী। অভিযোগ অনুযায়ী, কিছু উগ্র ব্যক্তি তাদের একজনের পোশাক টেনে ছিঁড়ে ফেলে। ঘটনার সময় আশপাশে উপস্থিত অনেকেই প্রতিবাদ না করে শুধু তাকিয়ে ছিলেন, এমনকি কয়েকজনকে হাসতেও দেখা গেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার দিল্লির নেহরু এলাকায় এই ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, সকাল প্রায় ৭টার দিকে চায়ের দোকানে বসে চা পান করছিলেন ওই দুই নারী। এ সময় হঠাৎ কয়েকজন ব্যক্তি তাদের কাছে এসে অশালীন মন্তব্য করতে শুরু করে। এক নারী প্রতিবাদ করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ আছে, তখনই এক নারীর পোশাক টেনে ছিঁড়ে ফেলা হয়। পাশাপাশি যৌন হয়রানির অভিযোগও তুলেছেন ভুক্তভোগীদের একজন।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এএনআইকে দেওয়া বক্তব্যে এক ভুক্তভোগী নারী জানান, তারা স্বাভাবিকভাবেই বসে চা খাচ্ছিলেন। তখনই কিছু ব্যক্তি তাদের লক্ষ্য করে অশালীন আচরণ শুরু করে। তিনি আরও বলেন, প্রথমে প্রতিবাদ করলে হামলাকারীরা আরও লোকজন জড়ো করে, যাদের মধ্যে কয়েকজন মদ্যপ অবস্থায় ছিল বলেও দাবি করেন তিনি।

জানা গেছে, ভুক্তভোগী দুই নারীর একজন আসামের এবং অন্যজন বিহারের বাসিন্দা।

বিজ্ঞাপন

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় কয়েকজন ব্যক্তি দুই নারীর সঙ্গে মৌখিকভাবে দুর্ব্যবহার করছেন এবং তাদের উদ্দেশে গালিগালাজ করছেন।

এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ফাহাদ, সাভেজ, আরিফ এবং ফাহিম।

সূত্র: এনডিটিভি

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD