Logo

বিজয়ের জয়ের পূর্বাভাস দেওয়া জ্যোতিষী পেলেন সরকারি পদ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ মে, ২০২৬, ১৭:৩৫
বিজয়ের জয়ের পূর্বাভাস দেওয়া জ্যোতিষী পেলেন সরকারি পদ
ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের ব্যক্তিগত জ্যোতিষী রাধান পণ্ডিত ভেট্টিভেলকে গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগ দিয়েছেন সি জোসেফ বিজয়, যিনি থালাপতি বিজয় নামেও পরিচিত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ মে) জারি করা এক সরকারি আদেশে ভেট্টিভেলকে মুখ্যমন্ত্রীর বিশেষ কর্মকর্তা (রাজনৈতিক) পদে নিয়োগ দেওয়া হয়।

গত ১০ মে বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠান প্রথমে বিকেল ৩টা ৪৫ মিনিটে হওয়ার কথা ছিল। তবে ভেট্টিভেলের পরামর্শে সময় পরিবর্তন করে সকাল ১০টায় নির্ধারণ করা হয়। জ্যোতিষীর মতে, ওই সময়টি ছিল অত্যন্ত শুভ।

বিজ্ঞাপন

তামিলনাড়ুর আধ্যাত্মিক ও জ্যোতিষ মহলে রাধান পণ্ডিত ভেট্টিভেল সুপরিচিত নাম। প্রায় চার দশক ধরে তিনি বিভিন্ন রাজনীতিককে জ্যোতিষ পরামর্শ দিয়ে আসছেন।

নির্বাচনের অনেক আগেই তিনি বিজয়ের জয়ের পূর্বাভাস দিয়েছিলেন। কোষ্ঠী বিশ্লেষণ করে তিনি বলেছিলেন, রাজনীতিতে বিজয়ের উত্থান হবে ‘সুনামির মতো শক্তিশালী’।

শুধু বিজয়ই নন, তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতারও আস্থাভাজন ছিলেন ভেট্টিভেল। রাজনৈতিক বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি তার পরামর্শ নিতেন বলে প্রচলিত রয়েছে।

বিজ্ঞাপন

২০০৮ সালে দিল্লিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন ভেট্টিভেল এবং তখন থেকেই ‘রাধান পণ্ডিত’ নামে পরিচিতি পান। এরপর বিজেপি, কংগ্রেস, ডিএমকে ও এআইএডিএমকের অনেক নেতাই তার পরামর্শ নিয়েছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD