Logo

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চান ৮১ এমপি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ মে, ২০২৬, ২০:২৭
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ চান ৮১ এমপি
ছবি: সংগৃহীত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ বা দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর দাবি জোরালো হচ্ছে। দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির অন্তত ৮১ জন এমপি এখন প্রকাশ্যে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

বিজ্ঞাপন

সর্বশেষ এ দাবিতে যোগ দিয়েছেন মোরক্যাম্ব ও লুনসডেলের এমপি লিজি কোলিংগে। এক বিবৃতিতে তিনি বলেন, তার কাছে স্পষ্ট হয়েছে যে প্রধানমন্ত্রী এখন জনগণের আস্থা হারিয়েছেন।

তিনি আরও বলেন, একজন সংসদ সদস্য হিসেবে তার প্রথম দায়িত্ব জনগণ ও দেশের প্রতি। তাই তিনি প্রধানমন্ত্রীকে দায়িত্ব ছেড়ে দিয়ে নতুন নেতৃত্বের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

দলীয় নিয়ম অনুযায়ী, লেবার পার্টির অন্তত ২০ শতাংশ এমপি (বর্তমানে ৮১ জন) যদি কোনো বিকল্প নেতৃত্বের পক্ষে সমর্থন দেন, তাহলে নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া শুরু হতে পারে। তবে এখন পর্যন্ত বিদ্রোহী এমপিদের মধ্যে কোনো একক বিকল্প নেতৃত্বে ঐক্যমত হয়নি।

এর মধ্যেই সরকারের ভেতরে অস্থিরতা আরও বেড়েছে। নিরাপত্তা বিষয়ক মন্ত্রী জেস ফিলিপস পদত্যাগ করেছেন। তিনি বলেন, সরকার সফল হোক—এটাই তার চাওয়া ছিল, কিন্তু প্রত্যাশিত পরিবর্তন না দেখায় তিনি মন্ত্রিত্ব চালিয়ে যেতে পারছেন না।

বিজ্ঞাপন

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি স্টারমার নেতৃত্বের জন্য বড় চাপ তৈরি করেছে, যদিও তিনি এখনো পদত্যাগের বিষয়ে কোনো ঘোষণা দেননি।

সূত্র: বিবিসি, আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD