ইসরায়েলের গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার (১৩ মে) তাকে ফাঁসিতে ঝুলিয়ে দণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
বিজ্ঞাপন
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ইহসান আফরেসথ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি দখলদার ইসরায়েলের কাছে ইরানের গোপন ও স্পর্শকাতর তথ্য পাচার করেছেন।
আরও পড়ুন: ঈদুল আজহার তারিখ ঘোষণা করল কাতার
প্রতিবেদনে বলা হয়, ইহসান আফরেসথ নেপালে গিয়ে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা Mossad-এর কাছ থেকে প্রশিক্ষণ নেন। পরে তিনি ইরানের গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য ইসরায়েলের কাছে সরবরাহ করেন বলে অভিযোগ আনে তেহরান। দীর্ঘ তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
বিজ্ঞাপন
এদিকে হরমুজ প্রণালির পাশের নিজেদের ৩৩টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ৩০টি পুনরুদ্ধার করেছে ইরান। এর ফলে ওই অঞ্চলে চলাচলকারী জাহাজগুলো আবারও ইরানি ক্ষেপণাস্ত্রের ঝুঁকির মধ্যে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।
বিজ্ঞাপন
গোয়েন্দা তথ্যের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরান এসব ঘাঁটিতে মোবাইল লঞ্চার ব্যবহার করছে, যার মাধ্যমে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র সরিয়ে নেওয়া সম্ভব। এছাড়া কিছু ঘাঁটিতে স্থায়ী লঞ্চ প্যাডও রয়েছে, যেখান থেকে সরাসরি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় হরমুজ প্রণালির পাশের ৩৩টি মিসাইল সাইটের মধ্যে মাত্র তিনটি পুরোপুরি ধ্বংস হয়েছে। বাকি বেশিরভাগ ঘাঁটি আবারও কার্যক্রমে ফিরিয়ে এনেছে ইরান।
সূত্র: আলজাজিরা, নিউইয়র্ক টাইমস








