জ্বালানি সাশ্রয়ে নিজের গাড়িবহর অর্ধেকে নামানোর নির্দেশ মোদীর

জ্বালানি সাশ্রয় ও ব্যয় কমানোর উদ্যোগ হিসেবে নিজের গাড়িবহরে ব্যবহৃত যানবাহনের সংখ্যা ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিজ্ঞাপন
একই সঙ্গে তার নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপকে (এসপিজি) গাড়িবহরে আরও বেশি বৈদ্যুতিক যান যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ জন্য নতুন কোনো গাড়ি কেনা যাবে না বলেও স্পষ্ট করা হয়েছে।
আরও পড়ুন: ঈদুল আজহার তারিখ ঘোষণা করল কাতার
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসপিজি ইতোমধ্যে এ নির্দেশনা বাস্তবায়নের কাজ শুরু করেছে। তবে নিরাপত্তা সংক্রান্ত বাধ্যতামূলক নীতিমালা, অর্থাৎ ‘ব্লু বুক’-এর নির্দেশনা যেন বিঘ্নিত না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
মোদীর এই সিদ্ধান্তের প্রভাব বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যেও পড়েছে। দিল্লি, রাজস্থান ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীরাও নিজেদের সরকারি গাড়িবহর কমানোর উদ্যোগ নিয়েছেন।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে জ্বালানির দায়িত্বশীল ব্যবহার এবং প্রশাসনিক ব্যয় নিয়ন্ত্রণের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ার পর সম্প্রতি মোদী দেশবাসীকে সাশ্রয়ী জীবনযাপন ও জাতীয় সম্পদ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।
বিজ্ঞাপন
তিনি দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করেন এবং অপ্রয়োজনীয় সোনা কেনা, বিদেশ ভ্রমণ ও গন্তব্যভিত্তিক বিয়ের অনুষ্ঠান থেকে বিরত থাকার পরামর্শ দেন।
মোদীর ভাষায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণও দেশপ্রেমের অংশ। এ কারণে তিনি দেশের ভেতরে পর্যটন ও উৎসব আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
বিজ্ঞাপন
সূত্র: এনডিটিভি








