সৌদি আরব গোপনে ইরানে হামলা চালিয়েছে: রয়টার্স

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার সময় সৌদি আরব গোপনে ইরানে হামলা চালিয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বুধবার (১৩ মে) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিমা দুই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, গত মার্চে সৌদি আরব ইরানের ভেতরে একাধিক গোপন হামলা চালায়।
বিজ্ঞাপন
এর আগে ইরানের দিক থেকে সৌদি আরব লক্ষ্য করে হামলা হলে পাল্টা পদক্ষেপ হিসেবে এ অভিযান চালানো হয়।
ওই কর্মকর্তাদের দাবি, এ ঘটনাকে সৌদি আরবের ইতিহাসে প্রথমবারের মতো ইরানের ভূখণ্ডে সরাসরি হামলা হিসেবে দেখা হচ্ছে। তবে ঠিক কোন স্থাপনা বা লক্ষ্যবস্তুতে হামলা হয়েছে, তা স্পষ্ট করা হয়নি।
বিজ্ঞাপন
আরেক পশ্চিমা কর্মকর্তা জানিয়েছেন, মার্চের শেষ দিকে সৌদি আরব ইরানের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিল। পরবর্তীতে কূটনৈতিক তৎপরতা ও অবস্থান পরিবর্তনের মাধ্যমে দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসে।
প্রতিবেদনে আরও বলা হয়, ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। তার এক সপ্তাহ আগে সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তেজনা কমে আসার ইঙ্গিত পাওয়া যায়।
বিজ্ঞাপন
এ বিষয়ে মন্তব্যের জন্য ইরান ও সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
সূত্র: রয়টার্স








