চীন সফরে ডোনাল্ড ট্রাম্প, প্রতিনিধি দলে নতুন চমক

ডোনাল্ড ট্রাম্প তিন দিনের রাষ্ট্রীয় সফরে চীনের উদ্দেশে রওনা হয়েছেন। তবে এবারের সফরে তার সঙ্গে নেই ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। একই সঙ্গে প্রতিনিধি দলে মন্ত্রিপরিষদের সদস্য ও ব্যবসায়িক খাতের প্রতিনিধিদের উপস্থিতি সফরটিকে ভিন্ন মাত্রা দিয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ মে) ট্রাম্পের যাত্রার কয়েক ঘণ্টা আগে ফার্স্ট লেডির দপ্তর এক ইমেইল বার্তায় নিশ্চিত করে যে মেলানিয়া ট্রাম্প এই সফরে অংশ নিচ্ছেন না।
এর আগে এক প্রতিবেদনে জানানো হয়, মেলানিয়াকে নিয়ে নির্মিত তথ্যচিত্রের পরিচালক ব্রেট রাটনার ট্রাম্পের প্রতিনিধি দলের অংশ হিসেবে চীন সফরে রয়েছেন। উল্লেখ্য, ২০১৭ সালে ট্রাম্পের সর্বশেষ চীন সফরে মেলানিয়া তার সঙ্গে ছিলেন।
বিজ্ঞাপন
ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ ফার্স্ট লেডির অনুপস্থিতি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, ট্রাম্পের সফরসংক্রান্ত প্রস্তুতি নিয়ে দুই দেশ নিয়মিত যোগাযোগ রাখছে।
এবারের সফরে ট্রাম্পের সঙ্গে রয়েছেন তার ছেলে এরিক ট্রাম্প ও পুত্রবধূ লারা ট্রাম্প।
প্রতিনিধি দলে আরও আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং হোয়াইট হাউসের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা।
বিজ্ঞাপন
তাদের মধ্যে রয়েছেন ডেপুটি চিফ অব স্টাফ জেমস ব্লেয়ার, ডেপুটি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল, অ্যাম্বাসেডর মনিকা ক্রাউলি, বিউ হ্যারিসন, স্টিফেন মিলার, স্টিভেন চং, মাইকেল ক্রাতসিওস, রস ওয়ার্থিংটন এবং ওয়াল্ট নাউটা।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট








