Logo

বিধানসভার সদস্য হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ মে, ২০২৬, ১৮:২১
বিধানসভার সদস্য হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী
শুভেন্দু অধিকারী। ফাইল ছবি।

শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসেবে বুধবার শপথ গ্রহণ করেছেন। যদিও তিনি নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই আসন থেকেই নির্বাচিত হয়েছেন, তবে আজ ভবানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবে শপথ নেন। এই আসন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন।

বিজ্ঞাপন

নিয়ম অনুযায়ী, দুটি আসনে জয়ী হওয়ায় শুভেন্দু অধিকারীকে একটি আসন ছাড়তে হবে।

নন্দীগ্রাম আসনের বিধায়ক পদ থেকে এখনো পদত্যাগ না করলেও তিনি জানিয়েছেন, ভবানীপুর কেন্দ্র থেকে শপথ নিয়েছেন। নিয়ম অনুযায়ী একটি আসন ছেড়ে দিতে হবে, তবে নন্দীগ্রামের দেখাশোনা তিনি চালিয়ে যাবেন।

বিজ্ঞাপন

বুধবার অন্যান্য নবনির্বাচিত বিধায়করাও শপথ গ্রহণ করেন। তাদের মধ্যে আগে থেকেই মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, ক্ষুদিরাম টুডু, নিশীথ প্রামাণিক ও অশোক কীর্তনিয়াও ছিলেন। বৃহস্পতিবার আরও কয়েকজন বিধায়কের শপথ নেওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার বিজেপি বিধায়ক তাপস রায় প্রোটেম স্পিকার হিসেবে শপথ নেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর. এন. রবি তাকে শপথবাক্য পাঠ করান।

বিজ্ঞাপন

আগের রাজভবন, বর্তমানে লোকভবনে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংসদীয় রীতি অনুযায়ী, নতুন বিধায়কদের শপথ গ্রহণ করানোর দায়িত্ব পালন করেন প্রোটেম স্পিকার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD