যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরে গিয়েছিলেন নেতানিয়াহু

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে গোপনে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার (১৩ মে) নেতানিয়াহুর দপ্তর থেকে এ তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, সফরকালে তিনি আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। নেতানিয়াহুর দাবি, ওই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে একটি ঐতিহাসিক অগ্রগতি অর্জিত হয়েছে।
তবে নেতানিয়াহুর এমন দাবিকে পুরোপুরি অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যে সফরের কথা বলা হচ্ছে তার কোনো অস্তিত্ব নেই। একই সঙ্গে তারা বলেছে, ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক কোনো গোপন বা আড়াল করা যোগাযোগের ওপর নির্ভরশীল নয়।
বিজ্ঞাপন
যুদ্ধ চলাকালে আমিরাতের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইরান। তেহরানের অভিযোগ, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্ক তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে।
নেতানিয়াহুর সফরের কথা অস্বীকার করে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “আমিরাত তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলছে, ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক প্রকাশ্য এবং সবকিছু অতিপরিচিত আব্রাহাম চুক্তির মাধ্যমেই হয়। ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক অস্চ্ছ বা অনানুষ্ঠানিক কোনো কিছুর ওপর ভিত্তি করে নয়।”
বিজ্ঞাপন
২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত। ওই সময় তাদের সঙ্গে বাহরাইন, মরক্কো এবং সুদানও যোগ দিয়েছিল।
গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর আমিরাতে আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠায় ইসরায়েল। যেগুলো পরিচালনার জন্য ইসরায়েলি সেনারাও দেশটিতে প্রবেশ করেন।
সূত্র: বিবিসি








