Logo

বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে, ২০২৬, ১২:১২
বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিংয়ের বৈঠক শুরু
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বহুল আলোচিত বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠকটি শুরু হয়।

বিজ্ঞাপন

এই বৈঠকে দুই দেশের অর্থনীতি, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা এবং কৌশলগত সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বাণিজ্য উত্তেজনা, প্রযুক্তি প্রতিযোগিতা এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে টানাপোড়েনের মধ্যে এই বৈঠক নতুন সমঝোতার পথ খুলে দিতে পারে।

চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার এবং বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট।

বিজ্ঞাপন

দুই নেতা ইরানকে ঘিরে চলমান উত্তেজনা এবং সামুদ্রিক নিরাপত্তা নিয়েও আলোচনা করতে পারেন। বিশেষ করে হরমুজ প্রণালির নিরাপত্তা বিষয়টি আলোচনায় গুরুত্ব পেতে পারে, কারণ এ পথ দিয়ে এশিয়ার বড় অংশের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়।

বৈঠকের শুরুতে শি জিনপিং বলেন, “সারা বিশ্বের নজর আমাদের এই বৈঠকের দিকে। বর্তমানে বিশ্ব এমন এক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, যা গত এক শতাব্দীতে দেখা যায়নি। আন্তর্জাতিক পরিস্থিতিও অত্যন্ত অস্থির ও পরিবর্তনশীল।”

জবাবে ট্রাম্প বলেন, “আমরা সব সময় যোগাযোগ রেখেছি। যখনই কোনো সমস্যা হয়েছে, দ্রুত সমাধান করেছি। আমি আপনাকে ফোন দিতাম, আপনি আমাকে ফোন দিতেন। মানুষ জানে না, কিন্তু আমাদের মধ্যে সমস্যা হলে আমরা খুব দ্রুত সমাধানে পৌঁছাতাম।”

বিজ্ঞাপন

এর আগে বুধবার (১৩ মে) বেইজিং পৌঁছান ট্রাম্প। বিমানবন্দরে তাকে চীনের ভাইস প্রেসিডেন্টসহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান। ২০১৭ সালের পর এটি ট্রাম্পের প্রথম চীন সফর।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD