হাইকোর্টে মমতা ব্যানার্জীকে দেখে চোর চোর স্লোগান আইনজীবীদের

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্ট চত্বরে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাকে লক্ষ্য করে কিছু আইনজীবী ‘চোর চোর’ এবং ‘জিহাদি মমতা চলে যাও’ স্লোগান দেন বলে জানা গেছে। এতে মুহূর্তেই আদালত চত্বর উত্তপ্ত হয়ে ওঠে।
বিজ্ঞাপন
ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতা পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।
জানা গেছে, ভোট পরবর্তী সহিংসতা ও হামলার অভিযোগ সংক্রান্ত একটি মামলার শুনানিতে অংশ নিতে মমতা ব্যানার্জী হাইকোর্টে উপস্থিত হন। মামলাটি করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। শুনানি অনুষ্ঠিত হয় প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে।
বিজ্ঞাপন
শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় প্রধান ফটকের সামনে কিছু আইনজীবী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন। এ সময় পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে পড়ে এবং আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা দেখা দেয়।
ভিড় ও স্লোগানের মধ্যে পুলিশ সদস্যরা তাকে নিরাপদে বের করে নেওয়ার চেষ্টা করেন। পরে তাকে একটি গাড়িতে করে আদালত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।
বিজ্ঞাপন
ঘটনার সময় তার সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এছাড়া শুনানিতে সাবেক অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও উপস্থিত ছিলেন।








