Logo

শি জিনপিংয়ের সঙ্গে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে: ট্রাম্প

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে, ২০২৬, ২০:০৯
শি জিনপিংয়ের সঙ্গে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে: ট্রাম্প
ছবি: সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককে “অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ” বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

বেইজিং সফরের প্রথম পূর্ণ দিনে গ্রেট হল অব দ্য পিপলে আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, চীনা প্রতিনিধি দলের সঙ্গে সারাদিন ধরে যে আলোচনা হয়েছে, তা দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্রাম্প বলেন, এই সফরে চীনের পক্ষ থেকে যে আতিথেয়তা পাওয়া গেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি শি জিনপিং এবং চীনের ফার্স্ট লেডি পেং লি-ইউয়ানের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আগামী ২৪ সেপ্টেম্বর ওয়াশিংটন সফরের জন্য শি জিনপিংকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের জনগণের সম্পর্ক দীর্ঘদিনের এবং ঐতিহাসিকভাবে গভীর। দুই দেশের মধ্যে পরিশ্রম, সাহস ও সাফল্যের মতো অনেক অভিন্ন মূল্যবোধ রয়েছে।

ট্রাম্পের মতে, দুই দেশ একসঙ্গে কাজ করলে বিশ্ব আরও স্থিতিশীল ও সমৃদ্ধ হবে। আলোচনায় যেসব বিষয়ে অগ্রগতি হয়েছে, তা উভয় দেশের জন্যই ইতিবাচক ফল বয়ে আনবে বলেও তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রায় নয় বছর পর কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিন দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে চীন সফর করছেন ট্রাম্প।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD