Logo

স্টারমারের প্রতি অনাস্থা, যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে, ২০২৬, ১২:৪৩
স্টারমারের প্রতি অনাস্থা, যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং পদত্যাগ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক চিঠির মাধ্যমে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

পদত্যাগের কারণ হিসেবে তিনি জানান, প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের ওপর তিনি আস্থা হারিয়েছেন।

চিঠিতে স্ট্রিটিং লেখেন, স্টারমারের নেতৃত্বে আস্থা না থাকায় সরকারের অংশ হিসেবে দায়িত্ব পালন করা তার কাছে নীতিগতভাবে গ্রহণযোগ্য নয় এবং এটি তার জন্য সম্মানহানিকর হবে।

বিজ্ঞাপন

সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনে ক্ষমতাসীন লেবার পার্টির খারাপ ফলাফলের পর দলটির ভেতরে রাজনৈতিক চাপ বাড়ে। এর মধ্যেই একাধিক সহকারী মন্ত্রী পদত্যাগ করেন। এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী জুবাইর আহমেদ পদত্যাগ করেন।

ওয়েস স্ট্রিটিংয়ের পদত্যাগকে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এরই মধ্যে লেবার পার্টির ৮৬ জন এমপি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

বিজ্ঞাপন

এই পরিস্থিতিতে সরকারের ভেতরে অস্থিরতা আরও বেড়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD