Logo

যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিলে বাহরাইনের নাম মুছে দেওয়ার হুমকি ইরানের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে, ২০২৬, ১৮:০০
যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিলে বাহরাইনের নাম মুছে দেওয়ার হুমকি ইরানের
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিলে বাহরাইনকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এমনকি দেশটির নাম পর্যন্ত “ভুলিয়ে দেওয়া হবে”—এমন মন্তব্য করেছেন এক ইরানি আইনপ্রণেতা। বৃহস্পতিবার (১৪ মে) ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আইনপ্রণেতা মানুচেহের মোত্তাকি এ হুমকি দেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, “যদি আবার যুদ্ধ শুরু হয় এবং বাহরাইন যুক্তরাষ্ট্রকে তাদের ঘাঁটি ব্যবহার করতে দেয়, তাহলে এত বেশি হামলা চালানো হবে যে তারা নিজেদের নামও ভুলে যাবে।”

তার অভিযোগ, দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর বাহরাইন পরিস্থিতিকে আরও উসকে দিয়েছে।

বিজ্ঞাপন

মোত্তাকি আরও বলেন, আলী খামেনির ওপর হামলার পর বাহরাইন সহানুভূতি না দেখিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে আনা একটি প্রস্তাবের পক্ষে অবস্থান নেয়।

তিনি দাবি করেন, গত মাসে ইস্তাম্বুলে আন্তঃপার্লামেন্টারি ইউনিয়নে (আইপিইউ) ইরানবিরোধী একটি বিল পাশ করানোর চেষ্টাও করেছিল বাহরাইন। তবে কূটনৈতিক প্রচেষ্টায় ইরান সেটি ঠেকাতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের প্রধান ঘাঁটি রয়েছে। এর আগেও মধ্যপ্রাচ্যে উত্তেজনার সময় এই ঘাঁটিকে কেন্দ্র করে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে সংঘাতের সময় ইরান বাহরাইনে ড্রোন হামলা চালিয়েছিল বলেও বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়।

তবে এসব বিষয়ে বাহরাইন বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD