ভাড়া দিতে না পেরে স্ত্রী-মেয়েকে ধর্ষণের সুযোগ, অতঃপর..

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ঘটেছে মর্মান্তিক এক ঘটনা। রাজ্যের মোরবি এলাকায় বাসা ভাড়া বাবদ ২ হাজার রুপি পরিশোধ করতে না পেরে নিজের স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক মেয়েকে ধর্ষণের জন্য বাড়িওয়ালার হাতে তুলে দেন এক ব্যক্তি। এ ঘটনায় ওই ব্যক্তি এবং বাড়িওয়ালাকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশ জানান, সুরেন্দ্রনগর জেলার বাসিন্দা ওই পরিবারটি জীবিকার খোঁজে প্রায় ছয় মাস আগে মোরবিতে এসে বসবাস শুরু করে। তারা সেখানে মাসিক দুই হাজার রুপি ভাড়ায় একটি বাসা নেয়। কিন্তু দীর্ঘদিন ধরে চলমান চরম আর্থিক সংকটের কারণে গত চার মাসের ভাড়া তারা পরিশোধ করতে পারেনি, ফলে বড় অঙ্কের বকেয়া জমে যায়।
বকেয়া ভাড়া মেটাতে ওই ব্যক্তি তার স্ত্রী ও মেয়েকে যৌন নির্যাতনের সুযোগ করে দিতে বাড়িওয়ালার সঙ্গে এক জঘন্য চুক্তিতে পৌঁছান।
বিজ্ঞাপন
ভুক্তভোগী নারীর মা এই নির্যাতনের কথা জানার পর মোরবি থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা আইনসহ (পোকসো) কঠোর আইনি ধারায় মামলা করে।
পরবর্তীতে ওই বাবা এবং বাড়িওয়ালাকে গ্রেপ্তার করা হয়। সুরেন্দ্রনগরের ডেপুটি পুলিশ সুপার জে এম লাল বলেন, অপ্রাপ্তবয়স্ক মেয়েটির বাবা এবং বাড়িওয়ালা মিলে এই নির্যাতনের পরিকল্পনা করেছিল।
বিজ্ঞাপন
এ ঘটনায় আরও একটি দিক সামনে এসেছে যে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তৃতীয় আরেকজন ব্যক্তিকেও খুঁজছে পুলিশ। তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: এনডিটিভি।








