Logo

আফগানিস্তানে চাঁদ দেখা যায়নি, কবে হবে ঈদ?

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে, ২০২৬, ১৫:৪৯
আফগানিস্তানে চাঁদ দেখা যায়নি, কবে হবে ঈদ?
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে চলতি জিলকদ মাস ৩০ দিন পূর্ণ হবে। সংবাদমাধ্যম খামা প্রেসের তথ্য অনুযায়ী, শনিবার (১৬ মে) সন্ধ্যায় আফগানিস্তানে চাঁদ দেখার জন্য অনুসন্ধান চালানো হলেও দেশের কোথাও জিলহজের নতুন চাঁদ দেখা যায়নি। এ কারণে রোববার জিলকদ মাসের ৩০তম দিন হিসেবে গণ্য হচ্ছে।

বিজ্ঞাপন

এর ফলে আগামী সোমবার আফগানিস্তানে জিলহজ মাস শুরু হবে। সে অনুযায়ী দেশটিতে ঈদুল আজহা পালিত হবে ২৭ মে, বুধবার। আর হজের দিন অর্থাৎ আরাফাত দিবস পড়বে ২৬ মে।

আফগানিস্তানের সুপ্রিম কোর্টও রোববার আনুষ্ঠানিকভাবে চাঁদ না দেখার বিষয়টি নিশ্চিত করেছে। দেশটি সাধারণত আধুনিক প্রযুক্তির পরিবর্তে খালি চোখে চাঁদ দেখার ঐতিহ্য অনুসরণ করে।

বিজ্ঞাপন

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার জন্য অনুসন্ধান চালানো হচ্ছে। সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও ওমানেও চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব আকাশে অর্ধচন্দ্র দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। চাঁদ দেখা গেলে ওই রাতেই ঈদ ও হজের তারিখ ঘোষণা করা হবে।

চাঁদ দেখা গেলে সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা পালিত হবে এবং ২৬ মে হজ অনুষ্ঠিত হবে বলে সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

এর আগে সৌদি সুপ্রিম কোর্ট সাধারণ মানুষকে চাঁদ দেখার আহ্বান জানিয়ে বলেছিল, ১৭ মে জিলকদ মাসের ২৯তম দিন হওয়ায় ওইদিন সন্ধ্যায় চাঁদ দেখা যেতে পারে। কেউ চাঁদ দেখতে পেলে তা স্থানীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর অনুরোধও জানানো হয়েছিল।

সূত্র: খামা প্রেস

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD