Logo

ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব: বিশ্বে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে, ২০২৬, ১৬:০৩
ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব: বিশ্বে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি
ছবি: সংগৃহীত

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে বিরল ধরনের ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রাণহানি বাড়তে থাকায় বিশ্বজুড়ে স্বাস্থ্যখাতে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে সংস্থাটি এটিকে এখনই বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করেনি।

বিজ্ঞাপন

জেনেভাভিত্তিক এই সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, কঙ্গো ও প্রতিবেশী উগান্ডায় ছড়িয়ে পড়া ‘বুন্দিবুগিও’ ধরনের ইবোলা বর্তমানে আন্তর্জাতিক জনস্বাস্থ্য উদ্বেগের জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এটি এখনও মহামারি ঘোষণার মানদণ্ড পূরণ করেনি।

সংক্রমণ ও মৃত্যুহার দ্রুত বাড়তে থাকায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।

বিজ্ঞাপন

আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (আফ্রিকা সিডিসি) জানায়, কঙ্গোতে এখন পর্যন্ত এই ভাইরাসে ২৪৬ জন আক্রান্ত হয়েছেন এবং ৮০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের অধিকাংশই দেশটির স্বর্ণখনি অধ্যুষিত মংগওয়ালু ও রামপারা অঞ্চলের বাসিন্দা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই জরুরি অবস্থা ঘোষণার মূল লক্ষ্য হলো আক্রান্ত দেশগুলোকে দ্রুত আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা এবং প্রতিবেশী দেশে সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে নজরদারি জোরদার করা। এর অংশ হিসেবে কঙ্গোর আক্রান্ত এলাকায় বিশেষজ্ঞ দল পাঠানো হচ্ছে এবং সীমান্ত এলাকায় কঠোর স্ক্রিনিং ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

চিকিৎসা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, দ্রুত নিয়ন্ত্রণে না আনা গেলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD