Logo

‘ঝড়ের আগে নীরবতা’ লিখে ট্রাম্পের রহস্যময় পোস্ট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে, ২০২৬, ১৭:০৫
‘ঝড়ের আগে নীরবতা’ লিখে ট্রাম্পের রহস্যময় পোস্ট
ছবি: সংগৃহীত

ইরানকে ঘিরে নতুন করে সামরিক উত্তেজনার আশঙ্কার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিজ্ঞাপন

রবিবার (১৭ মে) সকালে দেওয়া পোস্টে ট্রাম্প একটি ছবি শেয়ার করেন। সেখানে তাকে একটি যুদ্ধজাহাজে নৌবাহিনীর এক অ্যাডমিরালের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবির পেছনে ইরানের একটি জাহাজও দেখা যায়। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “এটি ছিল ঝড়ের আগে নীরবতা।”

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের সঙ্গে টানা ৪০ দিন সংঘাত চলে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর গত ৮ এপ্রিল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি শুরু হয়, যা পরে অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়।

বিজ্ঞাপন

তবে দুই দেশের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, আগামী এক সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রস্তুতি জোরদার করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, পরিস্থিতি নিয়ে ট্রাম্প শিগগিরই তার শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন। সেখান থেকেই পরবর্তী সিদ্ধান্ত আসতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD