চুক্তি না হলে ইরানে ‘কিছুই থাকবে না’: ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি দ্রুত কোনো চুক্তিতে পৌঁছাতে না পারে, তবে দেশটিকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সোমবার (১৮ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। এখনই সিদ্ধান্ত না নিলে দেশটিতে ‘কিছুই অবশিষ্ট থাকবে না’।
বিজ্ঞাপন
ইসরায়েলি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পরই ট্রাম্প এ মন্তব্য করেন।
এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যুদ্ধ বন্ধে ইরান সমঝোতায় না এলে দেশটির পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। কয়েক দিন আগে তিনি আরও বলেন, বর্তমান যুদ্ধবিরতি কার্যত ‘মুমূর্ষু অবস্থায়’ রয়েছে।
বিজ্ঞাপন
এদিকে দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজ বিভাগের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি মনে করছেন, যুক্তরাষ্ট্র আগামী এক বা দুই দিনের মধ্যে আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে পারে।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্পের ওপর বিভিন্ন মহল থেকে চাপ রয়েছে। এর মধ্যে রয়েছেন নেতানিয়াহু এবং ট্রাম্প প্রশাসনের কিছু কঠোর অবস্থানপন্থি কর্মকর্তা।
বিজ্ঞাপন
এলমাসরির ভাষ্য, ট্রাম্প ইরানের কাছ থেকে যে ধরনের ছাড় আশা করেছিলেন, তা পাননি। একই সঙ্গে আলোচনায় আরও ইতিবাচক অগ্রগতির প্রত্যাশাও পূরণ হয়নি।








