Logo

ঘালিবাফকে চীন বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দিলো মোজতবা খামেনি

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে, ২০২৬, ১৮:৫১
ঘালিবাফকে চীন বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দিলো মোজতবা খামেনি
ছবি: সংগৃহীত

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফকে চীন বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর হয়।

বিজ্ঞাপন

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘালিবাফকে এই পদে নিয়োগের সুপারিশ করেছিলেন। রোববার সেই প্রস্তাবে সম্মতি দেন মোজতবা খামেনি।

নতুন দায়িত্বে ঘালিবাফ চীনসংক্রান্ত সব বিষয়ে ইরান সরকারের প্রতিনিধি ও সমন্বয়কের ভূমিকা পালন করবেন। এ পদে তার ক্ষমতা ও দায়িত্ব অতীতে চীনে নিযুক্ত যেকোনো ইরানি রাষ্ট্রদূতের তুলনায় বেশি হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে বিশেষ দূতের দায়িত্ব নেওয়ার পরও তিনি পার্লামেন্টের স্পিকারের দায়িত্বে বহাল থাকবেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের সাবেক ব্রিগেডিয়ার ঘালিবাফ ইরানের রক্ষণশীল রাজনৈতিক ধারার অন্যতম প্রভাবশালী নেতা। ২০২৩ সাল থেকে তিনি পার্লামেন্টের ২৩তম স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি তেহরানের মেয়র ছিলেন।

বিজ্ঞাপন

গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া সংঘাতের পর এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে ১১ এপ্রিল পাকিস্তানে অনুষ্ঠিত বৈঠকে ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ঘালিবাফ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD