স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে এ প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ।
বিজ্ঞাপন
ইরানের আলোচক দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে বলা হয়, ১৪ দফা সমন্বিত এই প্রস্তাবের মূল লক্ষ্য হলো যুদ্ধ বন্ধ করা এবং যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা তৈরি করা।
এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বর্তমানে তেহরানে অবস্থান করছেন। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তার এই সফর শুরু হলেও তৃতীয় দিনেও তা চলমান রয়েছে। এর মধ্যেই ইরানের নতুন প্রস্তাবের খবর সামনে এলো।
বিজ্ঞাপন
অন্যদিকে আলাদা এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে, যুদ্ধ পরিস্থিতির মধ্যেই মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতির অংশ হিসেবে পাকিস্তান সৌদি আরবে সেনা ও যুদ্ধবিমান মোতায়েন করেছে।
প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবে প্রায় ৮ হাজার সেনা, এক ডজনের বেশি যুদ্ধবিমান এবং একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়। সংশ্লিষ্ট নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, সম্ভাব্য হামলা পরিস্থিতিতে সৌদি আরবকে সহায়তা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে পাকিস্তান ও সৌদি আরব একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে, যেখানে এক দেশের ওপর আক্রমণ হলে অন্য দেশ সহায়তা করবে—এমন বিধান রয়েছে। তবে ওই চুক্তির পূর্ণ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি।








