Logo

রাশিয়া- চীন সম্পর্ক ‌‘অভূতপূর্ব পর্যায়ে’ আছে: পুতিন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে, ২০২৬, ১৩:৪৭
রাশিয়া- চীন সম্পর্ক ‌‘অভূতপূর্ব পর্যায়ে’ আছে: পুতিন
ছবি: সংগৃহীত

রাশিয়া ও চীনের সম্পর্ক এখন ‘অভূতপূর্ব পর্যায়ে’ পৌঁছেছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগে দেওয়া এক ভাষণে তিনি মস্কো-বেইজিং সম্পর্ককে বিশ্বে ‘স্থিতিশীলতার শক্তি’ হিসেবে আখ্যা দেন। খবর আল জাজিরার।

বিজ্ঞাপন

মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া দুই দিনের চীন সফরের আগে পুতিন বলেন, রাশিয়া ও চীন কোনো দেশের বিরুদ্ধে জোট গঠন করতে চায় না; বরং শান্তি ও সার্বজনীন সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করতে চায়।

পুতিন বলেন, এই মনোভাব নিয়েই মস্কো ও বেইজিং আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের নীতিমালা সম্পূর্ণরূপে রক্ষা করার জন্য সমন্বিত প্রচেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞাপন

পুতিন আরও বলেন, রাশিয়া ও চীন জাতিসংঘ, সাংহাই সহযোগিতা সংস্থা, ব্রিকস এবং অন্যান্য বহুপাক্ষিক প্ল্যাটফর্মের কাঠামোর মধ্যে সহযোগিতাকে সমর্থন করে, যা জরুরি বৈশ্বিক ও আঞ্চলিক সমস্যা সমাধানে উল্লেখযোগ্য অবদান রাখে।

পুতিন বলেছেন, মস্কো-বেইজিং সম্পর্ক এক অভূতপূর্ব পর্যায়ে বিকশিত হয়েছে এবং উভয় পক্ষ এখন সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের সুরক্ষার মতো মৌলিক বিষয়ে একে অপরকে সমর্থন করছে।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক ভাষণে পুতিন বলেন, রাশিয়া ও চীন আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে এবং রাজনীতি, অর্থনীতি ও প্রতিরক্ষায় সক্রিয়ভাবে সহযোগিতা বৃদ্ধি করছে, সাংস্কৃতিক আদান-প্রদান প্রসারিত করছে এবং পারস্পরিক সম্পর্ককে উৎসাহিত করছে। উভয় দেশের কল্যাণে দ্বিপাক্ষিক সহযোগিতা গভীর করতে এবং বৈশ্বিক উন্নয়নকে এগিয়ে নিতে যৌথভাবে কাজ করছে তারা।

বিজ্ঞাপন

এক বছরেরও কম সময়ের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছেন শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। এই শীর্ষ বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রভাবের বিপরীতে রাশিয়া ও চীনের অবস্থান আরও ঘনিষ্ঠ হচ্ছে বলে বিশ্লেষকদের ধারণা।

রাশিয়া ও চীনের মধ্যে প্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ সহযোগিতা চুক্তির ২৫তম বার্ষিকী উপলক্ষে পুতিনের এই সফর অনুষ্ঠিত হচ্ছে। একই সময়ে শি জিনপিং সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেইজিংয়ে দুই দিনের শীর্ষ বৈঠক শেষ করেছেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD