Logo

যুক্তরাষ্ট্র থেকে ৪৩ কোটি ডলারের অস্ত্র কিনছে ভারত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে, ২০২৬, ১৪:৫১
যুক্তরাষ্ট্র থেকে ৪৩ কোটি ডলারের অস্ত্র কিনছে ভারত
ছবি: সংগৃহীত

ভারতের কাছে প্রায় ৪২ কোটি ৮২ লাখ মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বিবৃতি অনুযায়ী, ভারত মূলত দুটি ধরনের সামরিক সরঞ্জাম কিনছে— এইচ-৬৪ই অ্যাপাচি হেলিকপ্টার এবং এম-৭৭৭ এ২ আলট্রা-লাইট হাউইটজার ব্যবস্থা। দুটি পৃথক চালানে এসব সরঞ্জাম ভারতে পাঠানো হবে।

মোট চুক্তির মধ্যে ২৩ কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে এম-৭৭৭ এ২ হাউইটজার, এর খুচরা যন্ত্রাংশ, মেরামত, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা, ফিল্ড সার্ভিস, লজিস্টিক ও অন্যান্য সংশ্লিষ্ট খাতে।

বিজ্ঞাপন

অবশিষ্ট ১৯ কোটি ৮২ লাখ ডলার ব্যয় হবে অ্যাপাচি হেলিকপ্টার ক্রয়ে। তবে কতটি হেলিকপ্টার কেনা হচ্ছে, সে বিষয়ে বিবৃতিতে নির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।

ঐতিহাসিকভাবে ভারতের প্রতিরক্ষা সরঞ্জামের বড় অংশই রাশিয়া থেকে সংগ্রহ করা হলেও সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সামরিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিজ্ঞাপন

মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, এই বিক্রয় প্রস্তাব যুক্তরাষ্ট্র-ভারত কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে ইন্দো-প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা, শান্তি ও অর্থনৈতিক অগ্রগতিতে ভারতের ভূমিকাকে আরও জোরদার করবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD