Logo

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে, ২০২৬, ১৫:৫৬
ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা
ছবি: সংগৃহীত

ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে আগ্রহী বাংলাদেশিদের ক্ষেত্রে নতুন নিয়ম জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। ২০০৯ সালের নাগরিকত্ব বিধিমালা সংশোধন করে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

নতুন বিধান অনুযায়ী, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নাগরিকরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করলে তাদের নিজ দেশের পাসপোর্টসংক্রান্ত বিস্তারিত তথ্য দিতে হবে। পাশাপাশি এ বিষয়ে একটি ঘোষণাপত্রও জমা দিতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, আবেদনকারীর কাছে নিজ দেশের বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রাখা যাবে না। তবে পাসপোর্ট থাকলে তার নম্বর, ইস্যুর তারিখ ও মেয়াদ উল্লেখ করতে হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া আবেদনকারীকে লিখিতভাবে অঙ্গীকার করতে হবে যে, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে তার কাছে থাকা বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট সংশ্লিষ্ট ডাক বিভাগের সিনিয়র সুপার বা সুপারের কাছে জমা দেবেন।

ভারত সরকার জানিয়েছে, ২০০৯ সালের নাগরিকত্ব বিধিমালায় নতুন একটি অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে, যা ১সি তফসিলের পর সংযোজিত হবে।

এই তফসিলটি বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের জন্য প্রযোজ্য।

বিজ্ঞাপন

এর আগে ২০১৯ সালে পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া নথিপত্রহীন অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ সহজ করা হয়।

সাম্প্রতিক এই বিধি সংশোধনের ফলে নাগরিকত্ব আবেদন প্রক্রিয়ায় পাসপোর্ট-সংক্রান্ত তথ্য ও দায়বদ্ধতা আরও কঠোর হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD