ইমরান খানকে অপসারণে কলকাঠি নেড়েছিল যুক্তরাষ্ট্র, গোপন তথ্য ফাঁস

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ২০২২ সালের অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল—এমন ইঙ্গিতপূর্ণ একটি গোপন কূটনৈতিক বার্তা ফাঁস হয়েছে। বিষয়টি নিয়ে নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
বিজ্ঞাপন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ২০২২ সালের অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল—এমন ইঙ্গিতপূর্ণ একটি গোপন কূটনৈতিক বার্তা ফাঁস হয়েছে। বিষয়টি নিয়ে নতুন করে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক অনুসন্ধানী সংস্থা ‘ড্রপ সাইট’ প্রকাশিত ওই নথিতে বলা হয়, পাকিস্তানে “সাইফার” নামে পরিচিত একটি কূটনৈতিক বার্তায় এই তথ্য উঠে এসেছে। নথিটি আই-০৬৭৮ নামে শনাক্ত করা হয়েছে।
বিজ্ঞাপন
ফাঁস হওয়া বার্তায় ওয়াশিংটনে নিযুক্ত পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রদূত আসাদ মজিদ খান এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা ডোনাল্ড লুর মধ্যে অনুষ্ঠিত বৈঠকের বিস্তারিত তথ্য রয়েছে। ওই বৈঠক অনুষ্ঠিত হয় ইমরান খান সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোটের প্রায় এক মাস আগে।
নথিতে ইঙ্গিত দেওয়া হয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ইমরান খানের নিরপেক্ষ অবস্থান ওয়াশিংটনের অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায়। এতে বলা হয়, পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রীর নীতি যুক্তরাষ্ট্রের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না।
ফাঁস হওয়া অংশে ডোনাল্ড লুর বরাত দিয়ে বলা হয়, অনাস্থা ভোট সফল হলে ওয়াশিংটন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নতির সুযোগ তৈরি হতে পারে।
বিজ্ঞাপন
ইমরান খান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন, তার সরকারের পতনের পেছনে বিদেশি চাপ কাজ করেছে। তিনি একে “বিদেশি ষড়যন্ত্র” হিসেবে উল্লেখ করেন। তবে যুক্তরাষ্ট্র এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।
২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়েন ইমরান খান। পাকিস্তানের ইতিহাসে এভাবে কোনো প্রধানমন্ত্রীকে অপসারণের ঘটনা এটিই প্রথম।
বিজ্ঞাপন
এরপর তার বিরুদ্ধে একাধিক দুর্নীতির মামলা হয় এবং তিনি কারাবন্দি হন। পাশাপাশি ২০২৪ সালের নির্বাচনের আগে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নানা বিধিনিষেধের মুখে পড়ে, যার ফলে দলীয় প্রতীক ব্যবহার করেও নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হয়নি।








