Logo

পাকিস্তানে সেনা অভিযানে ২৩ জঙ্গি নিহত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২২ মে, ২০২৬, ১৪:৪৭
পাকিস্তানে সেনা অভিযানে ২৩ জঙ্গি নিহত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান ও বান্নু জেলায় পৃথক সেনা অভিযানে কমান্ডারসহ ২৩ জন জঙ্গি নিহত হয়েছে। অভিযান চালিয়েছে দেশটির সামরিক বাহিনী।

বিজ্ঞাপন

নিহতদের মধ্যে রয়েছেন নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর শীর্ষ কমান্ডার জান মীর ওরফে তুর সাকিব। তিনি নিরাপত্তা বাহিনী ও বেসামরিকদের ওপর একাধিক হামলায় জড়িত ছিলেন এবং পাকিস্তানের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত ছিলেন। তার বিরুদ্ধে পুরস্কারও ঘোষণা করেছিল সরকার।

সামরিক বাহিনীর আন্তঃবিভাগ জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানায়, গত ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে দক্ষিণ ওয়াজিরিস্তানের দাতা খেল, স্পিনওয়াম এবং বান্নু জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এতে টিটিপির ঘাঁটিগুলো লক্ষ্য করে পরিচালিত অভিযানে জান মীরসহ মোট ২৩ জন সন্ত্রাসী নিহত হয়।

বিজ্ঞাপন

বিবৃতিতে আরও বলা হয়, নিহত জান মীর ছিল টিটিপির অন্যতম প্রধান নেতা এবং বহু হামলার নেতৃত্ব দিয়েছে। তার মৃত্যু দক্ষিণ ওয়াজিরিস্তানে সক্রিয় গোষ্ঠীগুলোর জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

অভিযান চলাকালে বিভিন্ন ঘাঁটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ, বোমা তৈরির সরঞ্জাম এবং বেশ কয়েকটি প্রস্তুত আইইডি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া দাতা খেল, স্পিনওয়াম ও বান্নু অঞ্চলে টিটিপির তৈরি ভূগর্ভস্থ সুড়ঙ্গ ও বাঙ্কার শনাক্ত করে ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়েছে আইএসপিআরের বিবৃতিতে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD