ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয় ইসরায়েল: ইতামার বেন-গভির

ইসরায়েল যুক্তরাষ্ট্রের অধীনস্থ কোনো রাষ্ট্র নয় বলে মন্তব্য করেছেন দেশটির কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনা কোনো চুক্তি ইসরায়েলের জন্য বাধ্যতামূলক নয়, বিশেষ করে তা যদি দেশের নিরাপত্তা নিশ্চিত না করে।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বেন-গভির বলেন, ইসরায়েল একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক থাকলেও জাতীয় নিরাপত্তার প্রশ্নে কোনো চাপের কাছে তারা নতি স্বীকার করবে না।
আরও পড়ুন: আর কোনও হামলা নয়, বললেন ডোনাল্ড ট্রাম্প
তিনি আরও বলেন, যেসব চুক্তি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করে না, সেগুলো তারা গ্রহণ করবে না। তার ভাষ্য অনুযায়ী, হিজবুল্লাহকে সম্পূর্ণ নির্মূল না করা পর্যন্ত কোনো ধরনের ছাড় দেওয়ার সুযোগ নেই। তিনি দাবি করেন, যেসব এলাকায় ইসরায়েলি বাহিনী সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছে, সেখান থেকে সেনা প্রত্যাহার করা হবে না।
বিজ্ঞাপন
তার বক্তব্যে আরও বলা হয়, ইসরায়েল এমন কোনো পরিস্থিতিতে ফিরে যেতে চায় না যেখানে সীমান্তবর্তী বসতিগুলো সশস্ত্র গোষ্ঠীর হুমকির মুখে পড়বে। ইসরায়েলের লক্ষ্য নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং হামলার জবাবে কঠোর অবস্থান বজায় রাখা।
এদিকে যুক্তরাষ্ট্রের সাবেক ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের প্রধান জো কেন্ট, যিনি ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগ করেছিলেন, তিনি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন।
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসরায়েলকে দেওয়া সামরিক ও গোয়েন্দা সহায়তা বন্ধ করা হলে চুক্তিটি টিকে থাকার সম্ভাবনা আরও শক্তিশালী হবে। তার মতে, অতীতে চুক্তি ভেস্তে দেওয়ার ক্ষেত্রে যেসব সুযোগ কাজে লাগানো হয়েছিল, ভবিষ্যতেও একই ধরনের ঝুঁকি রয়েছে যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয়।








