Logo

হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলকে কড়া ভাষায় নিন্দা ট্রাম্পের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন, ২০২৬, ১৪:৩৯
হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলকে কড়া ভাষায় নিন্দা ট্রাম্পের
ছবি: সংগৃহীত

লেবাননে হিজবুল্লার বিরুদ্ধে চলমান সামরিক অভিযানকে কেন্দ্র করে ইসরায়েলকে কড়া ভাষায় সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এ ইস্যুতে সিরিয়ার সহযোগিতা নেওয়া যেতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, বিশ্বের অন্যতম বৃহৎ সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাকে দমনের নামে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) যে অভিযান চালাচ্ছে, তা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রস্তাবিত শান্তি চুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

বর্তমানে জি৭ সম্মেলনে অংশ নিতে প্যারিসে অবস্থান করছেন ট্রাম্প। মঙ্গলবার (১৬ জুন) সম্মেলনের ফাঁকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ট্রাম্প বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে হিজবুল্লার বিরুদ্ধে লড়াই করছে, তবে তাদের কৌশল নিয়ে তিনি সন্তুষ্ট নন। তিনি বলেন, “এভাবে ধারাবাহিকভাবে আবাসিক ভবনে হামলা চালানো ঠিক নয়, সেখানে বহু নিরীহ মানুষ বসবাস করে।”

তিনি আরও বলেন, “এই যুদ্ধ অনেক আগেই শেষ হওয়া উচিত ছিল, কিন্তু ইসরায়েল যেভাবে এগোচ্ছে, তাতে মনে হচ্ছে তাদের হাতে অশেষ সময় রয়েছে। এতে ইরানের সঙ্গে শান্তি চুক্তির অগ্রগতিও বাধাগ্রস্ত হচ্ছে।”

ট্রাম্প অভিযোগ করেন, ওয়াশিংটনের প্রস্তাবিত সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাত্র কয়েক ঘণ্টা আগে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলা তাকে হতাশ করেছে।

বিজ্ঞাপন

একই সাক্ষাৎকারে তিনি দাবি করেন, হিজবুল্লার বিরুদ্ধে অভিযান পরিচালনায় ইসরায়েলের তুলনায় সিরিয়া বেশি কার্যকর ভূমিকা রাখতে পারে।

ট্রাম্প বলেন “আমার মতে, হিজবুল্লা বিষয়টি ইসরায়েলের বদলে সিরিয়ার হাতে ছেড়ে দেওয়া উচিত, কারণ তারা এটি আরও দক্ষভাবে সামলাতে পারবে,” বলেন ট্রাম্প।

বিজ্ঞাপন

সূত্র : ফক্স নিউজ, টাইমস অব ইসরায়েল

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD