প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘কিলার’ বললেন ডোনাল্ড ট্রাম্প

ফ্রান্সের এভিয়ানে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভাসিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি মোদিকে ‘কঠিন আলোচক’ ও ‘কিলারের মতো শক্ত নেতা’ হিসেবে বর্ণনা করেন। পাশাপাশি মোদির নেতৃত্ব ও ব্যক্তিত্ব নিয়েও উচ্চ প্রশংসা করেন তিনি।
বিজ্ঞাপন
জি-৭ সম্মেলনের সাইডলাইনে দুই নেতার বৈঠকের সময় ট্রাম্প বলেন, মোদি দেখতে অত্যন্ত আকর্ষণীয় ও ভদ্র একজন মানুষ হলেও বাস্তবে তিনি অত্যন্ত কঠোর সিদ্ধান্ত নিতে সক্ষম।
তিনি বলেন, “তিনি খুবই কঠিন আলোচক। আপনারা তাকে দেখলে ভাববেন তিনি খুবই শান্ত ও সুন্দর মানুষ—দেবদূতের মতো। কিন্তু বাস্তবে তিনি একজন কিলারের মতো কঠিন নেতা। এমন মানুষ খুব কমই দেখা যায়।”
বিজ্ঞাপন
ট্রাম্প আরও বলেন, তার প্রেসিডেন্ট থাকাকালে হোয়াইট হাউস ভারতের সঙ্গে আরও শক্তিশালী বন্ধুত্ব বজায় রাখবে। তার ভাষায়, যুক্তরাষ্ট্রে ভারতের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে এবং মোদির নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরও এগোচ্ছে।
তিনি মোদিকে ‘নম্র কিন্তু কঠোর’ বলেও উল্লেখ করেন এবং দাবি করেন, মোদি ভারতের জনগণ ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের প্রতিই ইতিবাচক মনোভাব পোষণ করেন।
ভারতের সঙ্গে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথা তুলে ধরে ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা বাড়ছে এবং ভবিষ্যতে আরও বড় আকারে তা বিস্তৃত হবে।
বিজ্ঞাপন
এক পর্যায়ে তিনি বলেন, ভারত আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র পাশে থাকবে, তবে সেই পরিস্থিতিতে নেতৃত্বে মোদির থাকা জরুরি—এমন শর্তও তিনি তুলে ধরেন।
পশ্চিম এশিয়ায় ভারতের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ভারত বৈশ্বিক পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং মোদির নেতৃত্ব থাকলে এই অবস্থান আরও শক্তিশালী হবে।
বিজ্ঞাপন
বৈঠকে ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ছে এবং দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নতুন মাত্রা পাচ্ছে।
অন্যদিকে, বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন এবং ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্বারোপ করেন।
বিজ্ঞাপন
তিনি হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার গুরুত্ব তুলে ধরে বলেন, বৈশ্বিক অর্থনীতির জন্য নৌপথের নিরাপত্তা অত্যন্ত জরুরি এবং এ বিষয়ে দুই দেশের একসঙ্গে কাজ করা প্রয়োজন।
সূত্র: এনডিটিভি








