Logo

৪ বছর আগে ডেটিং, হঠাৎ সেই অন্তরঙ্গ ভিডিও ভাইরাল!

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ জুলাই, ২০২৬, ১৭:০৩
৪ বছর আগে ডেটিং, হঠাৎ সেই অন্তরঙ্গ ভিডিও ভাইরাল!
ছবি: সংগৃহীত

প্রায় চার বছর আগে একটি পরিচয়ভিত্তিক মাধ্যমে পরিচয়ের পর এক যুবকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এক তরুণী। দীর্ঘদিন পর তিনি জানতে পারেন, সেই সাক্ষাতের সময় ধারণ করা তাদের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও তার অজান্তেই ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ন্যায়বিচারের আশায় আইনের দ্বারস্থ হয়েছেন তিনি। ঘটনাটি ভারতের বেঙ্গালুরুতে ঘটেছে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী তরুণীর বর্তমান বয়স ২৮ বছর। তিনি বেঙ্গালুরুর বাসিন্দা। ২০২২ সালের নভেম্বর মাসে একটি পরিচয়ভিত্তিক মাধ্যমে ওই যুবকের সঙ্গে তার পরিচয় হয়। প্রথমে দুজনের মধ্যে বার্তা আদান-প্রদান চলতে থাকে। পরে তারা নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচয় বিনিময় করেন।

যুবক ভুয়া পরিচয় ব্যবহার করছেন কি না, তা নিশ্চিত হতে তরুণী তার সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচয়ও যাচাই করেন। সবকিছু স্বাভাবিক মনে হওয়ায় পরে তারা সরাসরি দেখা করার সিদ্ধান্ত নেন।

বিজ্ঞাপন

তরুণী ওই যুবকের ফ্ল্যাটে গিয়েছিলেন। সেখানে যুবক তাকে একটি পানীয় অফার করেন। এরপর তারা অন্তরঙ্গ সম্পর্কে লিপ্ত হন।

সেই সাক্ষাতের পর থেকেই যুবকের আচরণ বদলে যেতে থাকে। তিনি ধীরে ধীরে তরুণীর সঙ্গে সব ধরনের যোগাযোগ কমিয়ে দেন। একপর্যায়ে ফেসবুক, ইনস্টাগ্রামসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তরুণীকে ব্লক করে দেন। যুবকের সঙ্গে যোগাযোগের সব পথ বন্ধ হয়ে যাওয়ায় তরুণী আর তার খোঁজ পাননি।

কিন্তু ঘটনার প্রায় চার বছর পর তরুণীর সামনে আসে এক ভয়ঙ্কর সত্য। তিনি দেখতে পান, তাদের সেই ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ইন্টারনেটে ঘুরছে। তার অজান্তে এবং সম্মতি ছাড়াই ভিডিওটি ধারণ করা হয়েছিল।

বিজ্ঞাপন

ভিডিওটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম রেডিট এবং একটি অ্যাডাল্ট ওয়েবসাইটে আপলোড করা হয়। এটি দেখার পরপরই চরম মানসিকভাবে ভেঙে পড়েন ওই তরুণী।

এরপর গত ১৯ জুন তিনি পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, তার ব্যক্তিগত ভিডিও অবৈধভাবে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিজ্ঞাপন

এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। কীভাবে ভিডিওটি ধারণ করা হয়েছিল এবং কারা তা ইন্টারনেটে প্রকাশ করেছে, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত যুবককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এরই মধ্যে ইন্টারনেট থেকে ভিডিওগুলো সরিয়ে ফেলা হয়েছে বলে জানা গেছে।

সূত্র: এনডিটিভি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD