Logo

ইরানে ফের হামলার হুমকি দিল বেঞ্জামিন নেতানিয়াহু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১ জুলাই, ২০২৬, ১৩:৫৮
ইরানে ফের হামলার হুমকি দিল বেঞ্জামিন নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবার্তা উপেক্ষা করে আবারও ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমনকি ইরানে নতুন করে হামলার জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এরই মধ্যে প্রস্তুতি নিয়ে রেখেছে বলেও হুঁশিয়ার করেছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ জুন) ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন নেতানিয়াহু। এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, এ পর্যন্ত আমরা দুইবার ইরানে হামলা করেছি। দুইবারের হামলায় আমরা ইসলায়েলকে পরমাণু বোমার সম্ভাব্য হামলার ঝুঁকি থেকে মুক্ত করেছি। যদি প্রয়োজন হয় তাহলে তৃতীয় বার হামলা হবে। এ ব্যাপারে আমাদের সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে সংকেত পেলেই আইডিএফ ইরানে হামলা শুরু করবে।

নেতানিয়াহু এমন এক সময়ে ইরানের ওপর নতুন করে হামলার হুমকি দিলেন, যখন ইসলামাবাদ চুক্তির আওয়তায় যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চলছে এবং উভয়পক্ষের মধ্যে একটি স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

তবে নেতানিয়াহু ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তিচুক্তি মেনে চলতে ইসরায়েল বাধ্য নয়। এ অবস্থানের পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে কড়া সতর্কবার্তা দিয়েছেন। ট্রাম্প নেতানিয়াহুকে উদ্দেশ করে বলেন, ‘বিবি, সাবধানে কথা বলুন। তা না হলে খুব শিগগিরই আপনি একা হয়ে যেতে পারেন।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD