Logo

কাতার, বাহরাইন ও কুয়েতে একযোগে ইরানের হামলা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ জুলাই, ২০২৬, ১৩:৫৮
কাতার, বাহরাইন ও কুয়েতে একযোগে ইরানের হামলা
ছবি: সংগৃহীত

ইরানে রাতভর নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাবে কাতার, বাহরাইন ও কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা শুরু করেছে ইরান। দেশটির দাবি, এসব হামলার লক্ষ্য যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সংশ্লিষ্ট অবকাঠামো।

বিজ্ঞাপন

ইরানের ছোড়া মিসাইল ও ড্রোনের কারণে ইতোমধ্যে বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিকদের আতঙ্কিত না হয়ে নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে।

ইরানের বার্তাসংস্থা তাসনিম নিউজের খবরে বলা হয়েছে, কুয়েতে অবস্থিত একটি সামরিক ঘাঁটি তাদের হামলায় কেঁপে উঠেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে আরেকটি সূত্র জানিয়েছে, বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে। হামলার পর ওই এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পরই ইরান পাল্টা সামরিক অভিযান শুরু করেছে। তবে সংঘাতের শুরুতে যে মাত্রার হামলা দেখা গিয়েছিল, এখন পর্যন্ত সেই তীব্রতা লক্ষ্য করা যায়নি।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্র গোলেস্তান প্রদেশের একটি রেলসেতুতে ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে। তারা এ হামলার কঠোর জবাব দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: সিএনএন, তাসনিম নিউজ

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD