Logo

জ্বালানি স্থাপনায় হামলা করে রাশিয়াকে টলাতে পারবে না ইউক্রেন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৯ জুলাই, ২০২৬, ১৬:৪৮
জ্বালানি স্থাপনায় হামলা করে রাশিয়াকে টলাতে পারবে না ইউক্রেন
ছবি: সংগৃহীত

রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে ইউক্রেনের হামলা বেড়ে গেলেও এতে দেশকে অস্থিতিশীল করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দাবি, এসব হামলা রাশিয়ার অর্থনীতি বা জনগণের মনোবলে কোনো প্রভাব ফেলতে পারবে না।

বিজ্ঞাপন

বুধবার (৮ জুলাই) মস্কোর ক্রেমলিন থেকে মন্ত্রীসভার এক ভার্চুয়াল বৈঠকে যুক্ত হয়ে পুতিন বলেন, ইউক্রেন ধারাবাহিকভাবে জ্বালানি খাতে হামলা চালিয়ে রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা করছে। তবে তাদের সেই লক্ষ্য সফল হবে না।

তিনি বলেন, রাশিয়ার জ্বালানি ব্যবস্থা বিশ্বের অন্যতম সহনশীল ব্যবস্থা। তাই এ ধরনের হামলার মাধ্যমে দেশের অর্থনীতি ধ্বংস করা বা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা সম্ভব নয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে ইউক্রেন রাশিয়ার বিভিন্ন তেল শোধনাগার, গ্যাস কম্প্রেশন স্টেশন এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোতে হামলার মাত্রা বাড়িয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া রাশিয়া থেকে কৃষ্ণসাগর উপদ্বীপ ক্রিমিয়ায় চলাচলকারী যানবাহনেও হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে মস্কো। রাশিয়ার দাবি, গত সপ্তাহে এসব হামলায় ৩৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং অন্তত ২৭০ জন আহত হয়েছেন। মস্কো ইউক্রেনের এসব হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD