Logo

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১২

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই, ২০২৬, ১৭:৫৪
যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলি হামলা, নিহত ১২
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও গাজা উপত্যকায় সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ হামলায় অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ২০ জন আহত হয়েছেন। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, এটি ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিক লঙ্ঘনের অংশ।

বিজ্ঞাপন

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত আটজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে ও বিভিন্ন সড়কে এখনো বহু মানুষ আটকা পড়ে আছেন। অনেক এলাকায় উদ্ধারকর্মীরা পৌঁছাতে না পারায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে।

চিকিৎসাসূত্র জানায়, দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমাঞ্চলে একটি বাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই ফিলিস্তিনি নিহত হন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে গাজা সিটির পশ্চিমের আল-রিমাল এলাকায় একটি বেসামরিক গাড়িকে লক্ষ্য করে চালানো পৃথক ড্রোন হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। একই সময়ে মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে আরেকটি ড্রোন হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় এ পর্যন্ত ১ হাজার ৯২ জন ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৫০৭ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত মোট ৭৩ হাজার ১১৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৩ হাজার ৬১৫ জন আহত হয়েছেন। একই সময়ে গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD