Logo

‘গাজায় ৩ হাজার ৫০০ বার যুদ্ধবিরতি ভেঙেছে ইসরায়েল’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ জুলাই, ২০২৬, ১৭:০০
‘গাজায় ৩ হাজার ৫০০ বার যুদ্ধবিরতি ভেঙেছে ইসরায়েল’
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মুস্তফা বারগুতি দাবি করেছেন, গাজা উপত্যকায় ইসরায়েল এ পর্যন্ত সাড়ে তিন হাজারের বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তার অভিযোগ, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল সামরিক অভিযান বন্ধ করেনি এবং বেসামরিক মানুষের ওপর হামলা অব্যাহত রেখেছে।

বিজ্ঞাপন

বারগুতি বলেন, যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় শত শত শিশুসহ এক হাজার ৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও তিন হাজার ৪০০ জনের বেশি মানুষ। তার মতে, বারবার যুদ্ধবিরতি ভঙ্গ হলে সেই সমঝোতার কার্যকারিতা প্রশ্নের মুখে পড়ে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, গাজায় চলমান সহিংসতা ও গণহত্যার অভিযোগের বিরুদ্ধে নীরবতা অপরাধকে উৎসাহিত করার শামিল।

বিজ্ঞাপন

এদিকে পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের একটি দল প্রবেশ করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এ সময় তাদের নিরাপত্তা দেয় ইসরায়েলি পুলিশ।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফার দাবি, বসতি স্থাপনকারীরা আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে তালমুদভিত্তিক ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেছেন।

সূত্র: আল জাজিরা, ওয়াফা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD