Logo

জাপানের সঙ্গে প্রথমবারের মতো প্রতিরক্ষা চুক্তি করল ভারত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ জুলাই, ২০২৬, ১৬:৩৬
জাপানের সঙ্গে প্রথমবারের মতো প্রতিরক্ষা চুক্তি করল ভারত
ছবি: সংগৃহীত

জাপানের সঙ্গে প্রথমবারের মতো প্রতিরক্ষা উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছে ভারত। বুধবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বিজ্ঞাপন

চুক্তি-পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে মোদি বলেন, নতুন সমঝোতার আওতায় দুই দেশ যৌথভাবে প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে কাজ করবে। পাশাপাশি আঞ্চলিক শান্তি, সামুদ্রিক নিরাপত্তা এবং আইনভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা শক্তিশালী করতেও একসঙ্গে কাজ করবে ভারত ও জাপান।

তিনি আরও বলেন, ইন্দো-প্রশান্ত অঞ্চলে স্বাধীন, উন্মুক্ত ও নিয়মভিত্তিক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে দুই দেশের দৃষ্টিভঙ্গি অভিন্ন। তার মতে, সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা এ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজ্ঞাপন

সানায়ে তাকাইচিকে দূরদর্শী নেতৃত্বের অধিকারী উল্লেখ করে মোদি বলেন, এই চুক্তির মধ্য দিয়ে ভারত-জাপান কৌশলগত সম্পর্ক নতুন এক পর্যায়ে পৌঁছেছে।

ভারতীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, প্রতিরক্ষা চুক্তির পাশাপাশি এ সফরে আরও ১২০টি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর হয়েছে। এসব চুক্তির আওতায় আগামী ১০ বছরে ভারতে ১০ লাখ কোটি ইয়েন বিনিয়োগ করবে জাপান।

বিজ্ঞাপন

কর্মকর্তারা জানান, নতুন চুক্তিগুলোর মধ্যে জ্বালানি নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ভারতের নবায়নযোগ্য জ্বালানি খাতে বড় পরিসরে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে জাপান।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD