Logo

ইরান সব সীমা লঙ্ঘন করেছে, কড়া বার্তা সৌদির

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১২ জুলাই, ২০২৬, ১৬:৩৯
ইরান সব সীমা লঙ্ঘন করেছে, কড়া বার্তা সৌদির
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হামলার পর উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এ ঘটনার পর তেহরানের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। দেশটির দাবি, আন্তর্জাতিক আইন থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সনদের মৌলিক নীতিমালা ইরান লঙ্ঘন করেছে।

বিজ্ঞাপন

রবিবার (১২ জুলাই) রাতে সংঘটিত হামলা ও পাল্টা হামলার পর দেওয়া এক বিবৃতিতে সৌদি আরব এ অবস্থান জানায়। দেশটির ভাষ্য, ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন, জাতিসংঘের সনদ, ইসলামি সহযোগিতা সংস্থার সনদ এবং সুপ্রতিবেশীসুলভ আচরণের নীতির পরিপন্থী। এ ধরনের পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ব্যাপারে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “ইরান বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালিয়েছে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ, ইসলামিক কো-অপারেশন অর্গানাইজেশন সনদ এবং সুপ্রতিবেশীর নীতি নৈতিকতা লঙ্ঘন করেছে। তাদের এসব হামলার কারণে সামুদ্রিক নিরাপত্তা ও জাহাজ চলাচল হুমকিতে পড়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সর্বশেষ হামলায় সৌদি আরব সরাসরি লক্ষ্যবস্তু না হলেও গত সপ্তাহে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় ইরানের হামলায় সৌদির একটি তেলের ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে গতকাল হরমুজ প্রণালিতে একটি জাহাজে হামলা চালিয়েছে ইরান। এ হামলায় জাহাজে থাকা ১০ ভারতীয় নাবিককে উদ্ধার করা হয়েছে। তবে এখনও একজন নাবিক নিখোঁজ রয়েছেন। তিনিও ভারতীয় বলে জানা গেছে। এ ঘটনায় ভারত ইরানের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে।

সূত্র: গালফ নিউজ

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD