Logo

রাশিয়ায় প্রায় ৯০০ ড্রোন দিয়ে ইউক্রেনের হামলা, নিহত ৬

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৬ আগস্ট, ২০২৬, ১৮:৩০
রাশিয়ায় প্রায় ৯০০ ড্রোন দিয়ে ইউক্রেনের হামলা, নিহত ৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ইউক্রেনীয় বাহিনী গত রাতে দেশটির বিভিন্ন এলাকায় প্রায় ৯০০টি ড্রোন দিয়ে হামলা চালায় বলে জানা গেছে। এ ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সাম্প্রতিক কয়েকদিন ধরে রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলা জোরদার করেছে ইউক্রেন। এসব হামলায় পণ্যগুদাম, বাণিজ্যিক স্থাপনা এবং তেল পরিশোধনাগারকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

রুশ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরে এটি ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা। হামলায় বিপুলসংখ্যক ড্রোন মস্কোমুখী ছিল। রাশিয়ার রাজধানী মস্কো দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত।

মস্কোর গভর্নর আন্দ্রি ভোরোভিয়েভ জানিয়েছেন, রাজধানীর আকাশসীমায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি ব্যবহার করে ১৮৭টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে মস্কোতে রাশিয়ার অন্যতম বৃহৎ অনলাইন খুচরা বিক্রেতা ওয়াইল্ডবেরিসের একটি গুদামেও ড্রোন আঘাত হেনেছে। তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের মোট ১৭টি অঞ্চলে ড্রোন ভূপাতিত করা হয়েছে। এসব অঞ্চলের বেশিরভাগই রাশিয়ার দক্ষিণ ও পূর্বাঞ্চলে অবস্থিত। হামলায় নিহত ছয়জনের মধ্যে পাঁচজনই দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলের বাসিন্দা। অপরজন মস্কোর ৮৩ বছর বয়সী এক ব্যক্তি।

বিজ্ঞাপন

ইউক্রেনের এই হামলার পাশাপাশি রাশিয়াও পাল্টা আক্রমণ চালিয়েছে। রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে।

ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে এরই মধ্যে উদ্বেগ রয়েছে। রুশ হামলা ঠেকাতে প্রয়োজনীয় প্রতিরক্ষা সরঞ্জামের ঘাটতি মোকাবিলা করছে দেশটি। এ পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর কাছে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে উভয় পক্ষের হামলা-পাল্টা হামলা অব্যাহত থাকায় বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

সূত্র: সিএনএন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD