ইরান রাজনৈতিক ও সামরিকভাবে যুদ্ধে জিতেছে: বাঘের ঘালিবাফ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইরান রাজনৈতিক ও সামরিক—দুই ক্ষেত্রেই জয় পেয়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ।
বিজ্ঞাপন
রবিবার (১৬ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো যুদ্ধ ছিল ‘কাপুরুষোচিত’। এর বিপরীতে ইরানের জনগণ সাহস ও দৃঢ়তার সঙ্গে সেই হামলার মোকাবিলা করেছে।
ঘালিবাফের দাবি, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নয়টি নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছিল। তবে যুদ্ধ শেষ হওয়ার পর দেখা গেছে, তাদের কোনো লক্ষ্যই অর্জিত হয়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
তিনি বলেন, প্রায় ৪০ দিন ধরে যুদ্ধ চলার পর যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে দুই মাসের যুদ্ধবিরতিতে সম্মত হয়। ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ হিসেবে পরিচিত এই চুক্তিকে ইরানের জন্য সম্মান ও বিজয়ের দলিল বলে উল্লেখ করেন তিনি।
ঘালিবাফের ভাষ্য, যুদ্ধবিরতির এই সমঝোতা কূটনৈতিকভাবেও ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে।
তবে তিনি স্পষ্ট করেন, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীকে পুরোপুরি ধ্বংস করেছে—এমন দাবি করা হচ্ছে না। বরং তার বক্তব্যের মূল বিষয় হলো, ইরানের বিরুদ্ধে হামলার মাধ্যমে যে নয়টি লক্ষ্য অর্জনের কথা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রকাশ্যে জানিয়েছিল, সেগুলোর কোনোটিই তারা বাস্তবায়ন করতে পারেনি।
বিজ্ঞাপন
সূত্র: আলজাজিরা








